দোহারে জমি সংক্রান্ত জেরে একই পরিবারের আহত- ৩

নিজস্ব প্রতিদেক:  ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিষয়ের জেড় ধরে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনায় উপজেলার মইতপাড়া এলাকার খোকন হাওলাদার ও তার ছেলে আল আমিন(২৪) এবং স্ত্রী শাহিদা বেগম আহত হয়।

ঘটনায় আহত আল আমিন বলেন, একই এলাকার ইসমাইল মুসল্লির ছেলে নজরুল মুসুল্লি (৪০),ইমরান মুসুল্লি (২৩),আলমগীর মুসুল্লি (৫০),আমিনুর মুসুল্লি (৩৫),মুজিবর মুসুল্লির ছেলে মিজানুর মুসুল্লি (৫০),শাহিন মুসুল্লি(৩৫),ইমরান মুসুল্লির ছেলে সাঈদ মুসুল্লি(৩০),আলমগীর মুসুল্লির ছেলে তোহা মুসুল্লি (২৩) গংদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জেড়ে গালিগাজ করে। পরে আমি এগিয়ে গেলে আমাকে সবাই মিলে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথালী পিটিয়ে আহত কর। নজরুল মুসুল্লির হাতে থাকা ছেনদা দিয়ে আমার মাথায় কোপ দিলে পিছনে লেগে আহত হই। আমার ডাক চিৎকারে আমার বাবা মা এগিয়ে এলে তাদেরকে ইট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ভর্তি করি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবি করি।

এ বিষয়ে দোহার থানার ওসি  মো. হাসান আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *