নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ঐতিহ্যবাহী তানশীরুল ইসলাম মাদরাসার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে মাদরাসার ফটক থেকে কালেমা চত্বর প্রদক্ষিন করে মাদরাসা প্রাঙ্গন এসে শেষ হয়। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে মাদরাসার শিক্ষা উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন তানশীরুল ইসলাম মাদরাসার পিন্সিপাল এবিএম কামাল হোসেন, সিনিয়রর শিক্ষক আব্দুল আহাদ, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম, ইমরুল কায়েস, আবু বকর সিদ্দিকসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
তানশীরুল ইসলাম মাদরাসার পিন্সিপাল এবিএম কামাল হোসেন বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তানশীরুল ইসলাম মাদরাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিষয়গুলোও শিক্ষা প্রদান করা হয়, যা একজন ছাত্রকে সর্বাঙ্গীণভাবে শিক্ষিত করে তোলে। এই শিক্ষা ব্যবস্থা ছাত্রদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলে, যা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তানশীরুল ইসলাম মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে এলাকার মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
