কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্রে ফিরিয়ে যেতে হলে নির্বাচনের বিকল্প নাই।অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন সঠিক সময়েই নির্বাচন হবে। তাই ফেব্রæয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন নিয়ে নানাভাবে অনেক ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে। আজকেও ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। সবাই বলছে এবার নির্বাচনে ধানের শীত জিতবে। বিএনপি ক্ষমতায় আসলে বুড়িগঙ্গার উপর খোলামোরা – কামরাঙ্গীরচর ব্রীজ করা হবে ইনশাআল্লাহ। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জে বামনশুর মাঠে বামনশুর চ্যালেঞ্জিং ফুটবল টুর্নমেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির ঊক্তব্যে এসব কথা বলেন।
আমান আরো বলেন, যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের বিচার তো বাংলার মাটিতে হবেই। আওয়ামী দোসরদের বিচার শুরু হয়েছে। বাংলার জনগণ স্বস্তি পেয়েছে। শহীদ পরিবারের লোকজনের দাবি শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে। অনেক বিচার বাকি রয়েছে। তাদের বিচারও হবে খুব তাড়াতাড়ি। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে বিচার এবং হেফাজতের কর্মীদের হত্যার দায়ে বিচারসহ আরো অনেক বিচার আছে সেগুলোরও বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীমডেল উপজেলা বিএনরি ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান,সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির,বিএনপি নেতা তারেক ইমাম বাবুল,মোহাম্মদ কামাল আহমেদ,জাহিদ হাসান,মন্টু, হুমায়ন কবীর, মাসুদ রানা প্রমুখ।
