শ্রীনগর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু! স্বজনদের দাবী সৎ মায়ের নির্যাতনের শিকার

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সৎ মায়ের নির্যাতনে ১০ বছরের শিশু জুবায়েরের মুত্যু হয়েছে বলে অভিয়োগ পাওয়া গেছে।। স্বজনদের দাবী সৎ মা রূপা বেগমের নির্যাতনের কারণেই বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরর মৃত্যু হয়।  এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সৎ মা রূপা বেগমসহ ৩ জনকে আটক করেছে ।
জুবায়ের মায়ের সাথে বাবা আরিফের বিয়ের পর নানাবাড়ীর লোকজন টাকা পয়সা খরচ করে আরিফকে সৌদি আরব পাঠায়। এর পর থেকে আরিফ সৌদি আরবে থাকাবস্থায় মোবাইল ফোনে মধ্য কামারগাঁও এলাকার ডির্ভোসী রূপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ নিয়ে জুবায়েরের মায়ের সাথে আরিফের ঝগড়া হলে জুবায়েরর মা তার বাবার বাড়ি চলে আসে এবং স্বামীর প্রতি রাগে ক্ষোভে ৫ বছরের জুবায়েরকে রেখে আত্মহত্যা করে। পরবর্তীতে আরিফ রূপাকে বিয়ে কওর ঘরসংসার করে। জুবায়েরকে নানাবাড়ী থেকে সৎ মা রূপার কাছে লালন পালন করতে দিয়ে পুনরায় আরিফ সৌদি আরবে চলে যায়।
গত মঙ্গলবার জুবায়ের পাশ্ববর্তী বাড়ীর গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন মারধর করে। পরে জুবায়ের বাড়ীতে আসলে সৎ মা রুপা পুনরায় জুবায়েরকে মারধর করে। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫ টার দিকে জুবায়েরর মৃত্যু হয়।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমল হুদা খান বলেন, শিশু জুবায়েরকে শারীরিক নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে,এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সৎ মা রূপাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *