সাংবাদিকদের নিয়ে নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদার মতবিনিময় 

মোহাম্মদ আককাস আলী : ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বিনিময় করেছেন। শনিবার(১৫নভেম্বর) বিকালে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে প্রবীণ সাংবাদিক গোলাম রসূল বাবু সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,সাংবাদিক মুরাদ হোসেন, বরুণ মজুমদার, সাখোওয়াত হোসেন,তারেখ, আজাদুল ইসলাম, জুয়েল হোসেন, প্রমুখ।
উপজেলা শাখার সাবেক কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ এর সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গঠনমূলক বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সমাধান করেন বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি,রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
আলোচনা সমালোচনায় মত বিনিময় সভা প্রাণবন্ত  হয়ে ওঠে। এর আগে উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *