টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পুরাদুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ে ১৫ই নভেম্বর শনিবার বিদ্যালয় মাঠে বিনামূল্য চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও লেন্স সংযোজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজস করেন উক্ত বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ।
বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ সহ- সভাপতি আ: আজিজ মোল্লার উদ্বোধনে প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খাইরুল কবির ( কাজল হালদারের) সভাপতিত্বে, ছাত্র সংসদ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আ: হামিদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র সংসদের সাবেক সভাপতি আক্তার হোসেন, সহ- সভাপতি জালালউদ্দিন শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার, সমাজ কল্যাণ বিষযক সম্পদক এস এম আক্তার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক অনিসুর রহমান স্বজল, সদস্য কাজী শফিকুল ইসলাম, উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমির হোসেন মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন, পুরা দূর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো কামরুল ইসলাম, অনুষ্ঠানটি বিশেষ সহযোগীতা করেন বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটি বিপিএস । চিকিৎসা সেবায় ছিলেন, বি- চাঁদপুর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মাজহারুল হক বি এন এস ।
