দোহারে জাতীয় সমবায় দিবস পালিত 

আব্দুর রাহিম: `সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর)  সকালে উপজেলার দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে র‌্যালি শুরু করে প্রধান সড়ক পদক্ষিণ করে দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সামনে এসে শেষ হয়।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মো. হাসান আলী।

দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সহকারী পরিদর্শক মিরাজুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. তুরাগ, বাংলাদেশ পল্লি উন্নয়ন ফেডারেশনের সহ- সভাপতি মো. নাফিজ উদ্দিন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন  উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাত্তার হোসেন, দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সহকারী পরিদর্শক সুমন দত্তসহ সংগঠনের সদস্যবৃন্দ।

পরে সমবায় সমিতির পক্ষ থেকে ৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *