মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে সমবায় দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিটিতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. মহসীন মজুমদার। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
