শ্রীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতর করেছে এমপি প্রার্থী মমিন আলী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টা থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত নেতা কর্মীদের নিয়ে উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ড, মজিদপুর দয়হাটা বাজার চান্দার টেক ও বীরতারা বাজারের দোকানদার,অটো চালকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল তালুকদার,রাঢ়ীখালের সভাপতি কফিল বেপারী, শ্রীনগরের সভাপতি আবু তাহের, সাঃ সম্পাদক বিল্লাল হোসেন, বীরতারার সভাপতি সোহবার হোসেন, বিএনপি নেতা আঃ হাই তালুকদার, জিয়াউল হক প্যারিস ,যুবদল নেতা শহিদুল, স্বাধীন, আল আমিন,নাঈম লস্কর, প্রিন্স, ছাত্রনেতা লিমন মোড়ল ও হাসীব প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *