গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে দেশের মঙ্গল হবে: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলে দেশের মঙ্গল হবে এবং এতে ব্যয়ও অনেক কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে সোন্দারদিয়া এলাকায় উপজেলা মহিলা দলের
সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরীর অনুর পরিচালনায়
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শ্রীনগর উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত ওই উঠান বৈঠক শেষে তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকার নারীদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। মীর সরফত আলী সপু বলেন, একটি দল নির্বাচনের সময় পিছিয়ে দিতে গণভোটের দাবি তুলেছে। কিন্তু গণভোট আমাদেরও দাবি। দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায় নেই। একটি ভোট আয়োজন করতে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। তাই গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করা হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে এবং ব্যয়ও কমে আসবে।

শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের আহবায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা মহিলাদলের সভাপতি হোসনে আরা খান শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মহিলাদলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক জহুরুল হক মাসুদ রানা,জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি আরিফ চৌধুরী, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল,যুবদল নেতা সেলিম ভুইয়া, ওমর ফারুক বাবু, উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক ইমদাদুল হক ইমন, সাবেক আহবায়ক ইসমাইল হোসেন টিপু,সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *