পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত এক মুসলিম যুবকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৩নং তিলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নূর ইসলাম কামারের পুত্র মোঃ রেদোয়ান পবিত্র কোরআন শরীফে লাথি মেরে অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং রেদোয়ানের বাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *