নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়ছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে নবাবগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ম্যাগাজিন (ত্রি-পত্র) উন্মোচন, এ এল টি নিয়োগ পাওয়া স্কাউটারদের সংবর্ধনা, ১৫০ মিটার পায়ে হেটে পরিভ্রমণ ব্যাজ অর্জনকারী রোভারদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ ঢাকা অঞ্চলের এ. এল. টি বাবু রনজিৎ কুমার রায়, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো: রাজু ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মো.মামুন বাওয়ালী, সাবেক আর এস এল সাংবাদিক আল আমিন হোসাইন,আর এস এল আসিফ আকাশ রবার্ট,স্কাউট লিডার আউলাদ হোসেন, মো.শাকিল আহম্মেদ, রাকিব ভূইয়া সহ মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্যবৃন্দ
