সিরাজদিখানে ভক্তির আবাহনে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলায় ভক্তি ও উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) মহা অষ্টমী পূজা উপলক্ষে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া অগ্নিশিখা সংসদসহ ১৩১টি মন্ডপে অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় আয়োজন। ভোর থেকেই পূজামন্ড পগুলোতে ভক্তদের ঢল নামে। অষ্টমীর পূজায় অনুষ্ঠিত হয় অঞ্জলি প্রদান, কুমারী পূজা ও মহাপূজা। সকাল থেকে বিভিন্ন পূজামন্ডপে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পূজা মন্ডপ গুলোতে ছিল নান্দনিক সাজসজ্জা ও ভক্তিময় পরিবেশ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে দেবী দুর্গার আশীর্বাদ কামনায় অংশ নেন। ধর্মীয় সংগীতের ধ্বনি, যা ভক্তদের মধ্যে আনন্দ ও ভক্তির আবহ সৃষ্টি করে।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছে। ভক্তদের মতে, মহা অষ্টমী হলো শক্তি ও মঙ্গলের প্রতীক। এই দিনে দেবী দুর্গার পূজার মধ্য দিয়ে সমাজ ও দেশের শান্তি, সুখ ও সমৃদ্ধির কামনা করা হয়।
সিরাজদিখান সন্তোষপাড়া গৌর নিতাই মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন,আজ মহা অষ্টমীর এই পবিত্র দিনে আমি সকল ভক্তবৃন্দ পূজারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মা দুর্গার আরাধনার মধ্য দিয়ে আমরা সবাই মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির কামনা করছি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
অষ্টমীর এই দিনে আমরা প্রত্যাশা করি, সমাজ থেকে অশুভ শক্তি দূর হয়ে সত্য, ন্যায় ও শুভ শক্তির জয় হোক। মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনে সুখ-শান্তি বয়ে আনুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *