শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদার

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পুলিশ, -প্রশাসন, বিজিবি ও আইন শৃঙ্খলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে সুষ্ঠু ও সুন্দর উৎসব নিশ্চিত করতে জেলা প্রশাসন,‌ পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন। ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানিয়েছেন, পুলিশ, আনসার, বিজিবি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমন্বয় করে উৎসবকে সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করছেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলো এবং স্বেচ্ছাসেবী নিয়োগে পূজা কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ব্যানার টানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। দর্শনার্থীদের সুবিধার জন্য আলাদা যাওয়া-আসার রাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আগামী সোমবার পূজা কমিটি, নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মিটিং অনুষ্ঠিত হবে। প্রশাসন আরও জানিয়েছেন, পুজাকালীন সময়ে সকল ধর্মীয় রীতি যথাযথভাবে পালন নিশ্চিত হবে। মণ্ডপে ধর্মীয় গান বাজনা ছাড়া অযথা গান বা সিনেমার গান বাজানো হবে না, আজান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। মাদক, জুয়া ও অশান্তি প্রতিরোধে জোড়ালো অভিযান চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা জানিয়েছেন, তারা পুলিশ ও বিজিবি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর ভুরুঙ্গামারীতে মোট ২০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে; ভুরুঙ্গামারীতে ১৬টি, জয়মনিরহাটে ১টি, আন্ধারিঝাড়ে ১টি এবং বলদিয়াতে ২টি। উল্লেখযোগ্য সার্বজনীন মণ্ডপগুলো হলো—কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব, ভুরুঙ্গামারী বাজার, স্বপন কুমার সাহা, দেবপাড়া, দেওয়ানের খামার পশ্চিমপাড়া, কামাত আঙ্গারীয়া, মাঝি পাড়া, সাহাপাড়া, আলারীয়া সনাতনপাড্য, হীরা লাল চন্দ্র সাহা, হেমন্ত দাস, বাগভান্ডার বড়বাড়ী, আঙ্গারীয়া বাগভান্ডার, শ্রী শ্রী মহামায়া, নলেয়া, আঙ্গারিয়া ধনীটারী, জয়মনিরহাট, বীর ধাউয়ারকুটি, বলদিয়া এবং বলদিয়া পালপাড়া। স্থানীয়রা আশা করছেন, এই বছরের দুর্গাপূজা অনুষ্ঠানও শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *