কেরানীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার

মো. আব্দুল গনি, কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজেন্দ্রপুর ও ব্রাহ্মণকিত্তাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) ও তার সহধর্মিনী। তার আগমনে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা মন্ডপের রাস্তার দুপাশে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে পুষ্প অর্পণ করে তাকে বরণ করে নেন। ঢাকঢোল বাজিয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন বর্মন। এসময় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এবার সারা দেশে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব। পুলিশ প্রশাসন অতন্দ্র প্রহরী হযে কাজ করে যাচ্ছে । কোথায়ও কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা অ্যাপসের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আমরা দ্রুত খবর পেয়ে যাবো। একাধিক বার পূজা মন্ডপের কমিটিদের সাথে মত বিনিময় করেছি। মন্ডপে মন্ডপে জরুরি ফোন নান্বার পৌঁছে দিয়েছি। আশা করছি শান্তি পূর্ণ ভাবে এবার হিন্দু ধর্মালম্বী লোকেরা দুর্গোৎসব উদযাপন করতে পারবেন। তিনি আরো বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই আমরা একত্রে বাস করি। সবাই আমরা ভাই ভাই। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ্যান্ড অপস দক্ষিন মো. তরিকুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু, ঢাকা জেলা দক্ষিণ ডিবি ওসি মো. সাইদুল ইসলাম ও ও ঢাকা জেলা দক্ষিণ টি আই প্রশাসন শহিদুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *