মোহাম্মদ আককাস আলী : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্সের মূল ফটোকের সামনে আত্রাই উপজেলা বাসীর ব্যানারে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে আব্দুল রশীদ এর সঞ্চালনায় বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী খবিরুল ইসলাম, উপজেলা জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর ওসমান গনি, রানা হোসেন,হাফেজ আক্তারুজ্জামান, রায়হান আলম,আবু শাহীন,আক্তার হোসন প্রমুখ।
বক্তারা ডা: রোকসানা হ্যাপির বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়ার অভিযোগ তুলে আগামী ৭ দিনের মধ্যে অপশারন করতে নওগাঁ সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান। অন্যথায় উপজেলাবাসী তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের মাধ্যমে তার অপশারন নিশ্চিত করবেন বলে হুশিয়ারি দেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ দফা অনিয়ম তুলে ধরেন।
