ভূরুঙ্গামারীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন বউ- শ্বাশুড়ি মেলা। সোমবার আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়ন করে ল্যাম্ব হাসপাতাল ও অর্থায়ন করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

ইউএফপিও ভূরুঙ্গামারী ডা. ফেরদৌসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মোজাম্মেল হক ( ডিডিএফ পি) কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, ইউ এইচ এফপিও ভূরুঙ্গামারী ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রজেক্ট অফিসার ল্যাম্ব বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইউএনএফপিএ আসাদুজ্জামান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মনজু আরা বেগম।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছিলো ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং ও কিশোরী সহ বিভিন্ন কর্ণার।

তিন শতাধিক বউ শ্বাশুড়ি অংশ গ্রহণ করেন এ ব্যতিক্রমী আয়োজনে। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্ককে ঘনিষ্ঠ করে না, বরং সুশীল সমাজের তথা নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *