মুন্সীগঞ্জে দোকান নির্মাণে বাঁধা ও হুমকি অভিযোগ

ফিরুজ আলম বিপ্লব :  মুন্সিগঞ্জের লৌহজংয়ে দোকান ঘর উত্তেলনে বাঁধা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলী আশেক শেখ বাদী হয়ে লৌহজং থানায় হিরন দোকানদার, নুরে আলম, রফিক শেখ, দেলু মাঝি, বেদেনা আক্তার, আনু শেখ, মুকুল দপ্তরীকে আসামী করে একটি অভিযোগ করেন । আলী আশেক শেখ বলেন, কলমা বাজারে আর এস ৮৫৭ দাগের ২১শতাংশ থেকে ৪শতাংশ ভিটি সরকার আমাকে লীজ দিয়ে ৪০ বছর যাবত ভোগ দখল করে আছি ।

৫ ই আগস্ট ২০২৪ ইং তারিখে পর জোর করে আমার ৪শতাংশ ভিটির কিছু অংশ পশ্চিম পাশ দিয়ে দখল করে ওই দোকানে ফলের ব্যবসা করে আসছে । পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করিলে প্রশাসন আমাকে ওই দাগের উত্তর পাশ দিয়ে দখলকৃত সমপরিমান জায়গা মাপে বুঝিয়া দেয়। আমি ওই জায়গায় দোকান ঘর নির্মাণ করতে গেলে অভিযোগের আসামীরা আমাকে ঘর তুলতে বাঁধা দেয় । তাদের যোগসাজে ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কলমা ইউনিয়নের নায়েব ওই দোকান ঘরটি ভেঙে দেয় ।

বৃদ্বা আশেক আলী (৮০) কান্না জড়িতকন্ঠে বলেন, আমার এই দোকান ঘর ভাঙনের পিছনে অভিযোগের আসামিরা জড়িত, তারাই বিভিন্ন ভাবে পরিকল্পনা করে আমাকে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে সহযোগিতা করেছেন । হিরন দোকানদার ও নুরে আলম জানান, ওই সম্পত্তি আমাদের নয়, সরকারি সম্পত্তি সরকার উদ্বার করেছে এখানে আমাদের হাত নেই ।

কলমা ইউনিয়ন তশিলদার মো: টুটুল জানান, উদ্যোতন কর্মকর্তার নির্দেশে দোকান ঘরটি উচ্ছেদ করা হয়ে ।

স্থানীয় জনগণ বলেন, দির্ঘ দিন ধরে আশেক শেখ ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে আমরা দেখেছি, ৫ তারিখের পর দোকান ঘর উচ্ছেদ করা হলো । এর পিছনে কিছু সুবিধাবাদী লোকজন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *