খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বয়স বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪০১ ধারায় শর্তসাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। বিদেশ যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।

মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে বিদেশে পাঠানো মানে তাকে ‘সুইসাইডের’ মুখে ফেলা।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা ৬মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরের গমন না করার শর্তে মুক্তি দেওয়ার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণাণালয়ে মতামত দিয়েছি। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *