মোহাম্মদ আককাস আলী,নওগাঁ : আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের গোহাটসংলগ্ন বিএনপির এক নেতার দখল করে রাখা ঘর থেকে চালগুলো জব্দ করা হয়। ঘরটি সিলগালা করা হয়েছে।
উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাটে মসজিদের পাশে আওয়ামী লীগ কর্মী বকুলের একটি ঘর রয়েছে। গত বছর পাঁচ আগস্টের পর ঘরটি দখল করে নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান। সেখানে তিনি হাট ইজারার কার্যক্রম পরিচালনা করতেন। আবু হাসান অসুস্থ থাকায় তাঁর ছেলে কার্যক্রম চালিয়ে আসছিলেন। ঘরটিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখা হয়েছে– এমন সংবাদের ভিক্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপপরিদর্শক রাকিব হাসান উপস্থিত ছিলেন। এ সময় ঘরের ভেতর ১১৫ বস্তায় তিন টন ৪৫০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ করে ঘরটি সিলগালা করা হয়েছে।
বিএনপি নেতা আবু হাসানের দাবি, আমি অসুস্থ। অনেকদিন সেখানে যাই না। কে কার সঙ্গে কথা বলে চালগুলো সেখানে রেখেছে, জানি না।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির জন্য মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই এলাকায় দুটি গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল আদালত পরিচালনা করেন।
এদিকে অভিযানের আগাম খবর পেয়ে গুদাম মালিক সাব্বির হোসেন ও সোলায়মান হোসেন পালিয়ে যান। দুটি গুদাম থেকে ১১ হাজার ৭৫০ কেজি চাল জব্দ করা হয়। চালগুলো কাজীপুর উপজেলা সরকারি খাদ্যগুদামে পাঠানো হয়েছে।
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে থানায় মামলাটি করা হয়।
মামলা থেকে জানা গেছে, ২৪ আগস্ট ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুতের সংবাদ পেয়ে খাদ্য পরিদর্শক সেখানে অভিযান চালান। ওই বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল উদ্ধার করা হয়। চালগুলো গোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান জানান, এ ঘটনায় সাতজনের নামে এবং অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।