সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র অন্তর্গত-শাজাহানপুর থানা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম-আহ্বায়ক (সাধারণ সম্পাদক পদমর্যাদা) মনোনীত হয়েছেন, দোহারের নারিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বেপারী বাড়ির- সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম হাবিবুর রহমান, হাবিব বেপারীর কনিষ্ঠপুত্র আরিফুর রহমান সুজন।
১৯৯২ সালে স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মনোনীত হন, সেই ধারাবাহিকতায় ছাত্র রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায়- মালিবাগস্থ আবুজর গিফারী কলেজ, ছাত্র সংসদের সাবেক জিএস-০২ সাবেক ভিপি -০৪, ছাত্রদল বৃহত্তর ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক (২০০৯) ও পরবর্তীতে ২০১৪ সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির পরিসমাপ্তি ঘটে।
বর্তমানে বিএনপি কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলার দায়িত্বরত আছে। আরিফুর রহমান সুজন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কালে – মতিঝিল, খিলগাঁও, রমনা ও শাজাহানপুর থানায় হত্যা সহ দুই ডজনের অধিক মিথ্যা ও হয়রানূলক মামলায়, পাঁচ বছর ৮ মাসের সাজা সহ একাধিকবার জেল খাটে ।
