কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় সৃষ্টি করে জনসম্মুখে গ্লোবাল টিভির সাংবাদিক আরিফ সম্রাটকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫)এর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা গেছে আওয়ামী লীগ নেতা হাজী মঞ্জুরের নেতৃত্বে ১০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী সাংবাদিক আরিফ সম্রাটকে সাসাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।
সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টায় খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় এ যাত্রায় তিনি বেঁচে যান । তিনি আরো বলেন, আমাকে সামাজিকভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, বিষয়টি আমরা গভীর ভাবে তদন্ত করছি। সাংবাদিকের উপর হামলা হলে অভিযুক্তকে অবস্যই আইনের আওতায় আনা হবে।
