সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা: মানিকগঞ্জের সিংগাইরে বর্ষার পানিতে পড়ে ওবাইদুল্লাহ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । রবিবার (২৪ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপড়াইল এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই এলাকার রুবেল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়,দুপুরে বাড়ির লোকজনের অজান্তে শিশুটি নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে বর্ষার পানি থেকে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে কোন সারা শব্দ না পেয়ে বাড়ির লোকজনের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় আসেনি। আসলে আইনি ব্যবস্থা করা হবে।
