পদ্মাসেতু উত্তরে ওয়ারিশ দাবী করে গাছ কেটে জোড় পূর্বক বসতভিটি দখলের চেষ্টা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ওয়ারিশ দাবী করে গাছ কেটে জোড় পূর্বক বসতভিটি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জশলদিয়া এলাকায় গাছ কেটে জমি দখলের চেষ্টার ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী রিয়া বেগম বাদী হয়ে মাসুম ও শাহ আলমকে হুকুমের বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী শামীমের জশলদিয়া মৌজার ২৫ শতাংশ বসতবাড়ী সস্পত্তি ঐ এলাকার মাসুম,শাহ আলম,শরিফ,সম্রাট,মোবারক,নাহিদ ও সজলসহ আরো অজ্ঞাত ১০-১২ জন ওয়ারিশ দাবী করে জোড় পূর্বক দখলের চেষ্টা করে এবং জমিতে থাকা কাঠাল,আমগাছসহ প্রায় লক্ষাধিক টাকার বনজ ও ফলজ গাছ কেটে ক্ষতিসহ জমিতে দেয়া টিনের বেড়া অন্যত্র বিক্রি করে দেয়। এসময় চাচাতো ভাই সোহেল বাধা নিষেধ করলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে অভিযুক্ত শরিফ কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়ারিশদের কাছ থেকে আমরা বায়না সুত্রে এই জমির মালিক। তাই আমরা গাছ কেটেছি।

পদ্মাসেতু উত্তর থানার এসআই মিঠু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছ কাটা ও বেড়া ভাঙ্গা দেখতে পাই। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *