মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ আগস্ট) বেলা ১১টায় শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ডে যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। প্রধান অতিথির বক্তব্যে সপু বলেন, আগামী সংসদ নির্বান নিয়ে কোন তালবাহনা করতে দেয়া হবে। নির্বাচন নিয়ে কিছু কিছু মানুষ ঘোলা পানি মাছ শিকারের চেষ্টা করছেন। আমরা তা করতে দিব না। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তিনি তাদের কথামত ফেব্রুয়ারীতে নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন।
তিনি আরো বলেন, আজকেতো তাদের নেতার মৃত্যু বার্ষিকীতে কই তাদেরতো ধানমন্ডিতে দেখা গেল না। ফ্যাসিষ্ট সরকারের দোসরা এই দেশে আর কোন দিন মাথাচাড়া দিতে পারবে না।
শ্রীনগর উপজেলা যুবদলের সিনিঃ সহ-সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জসিম মোল্লা, জেলা যুবদলের সদস্য কেএম রাজীব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চু, কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রদল নেতা আলমগীর আলম, যুদলের যুগ্ম সাধারণ জহিরুল ইসলাম বাদশা, শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল,সাঃ সম্পাদক শফিক ভুইয়া,নারী ও শিশু অধিকার ফোরামের জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলার আহবায়ক শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান শিকদারসহ বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
