দোহার-নবাবগঞ্জ(ঢাকা)সংবাদদাতা. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুলাই জাগরণ- স্মৃতির প্রতিধ্বনি বুকে ধারণ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুলাই গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনূষ্ঠানের আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলরুবা ইসলাম।
নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক সদস্য মো. ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আসিফ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস, এম, সাখাওয়াত হোসেন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক সভাপতি মো.শাকিল আহমেদ,সাবেক যুগ্ম আহবায়ক ইয়াহিয়া, মুখপাত্র সুরভি চাঁদ প্রমুখ।
শেষে সংগঠনিটির পক্ষ থেকে ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
