দোহারে ইজিবাইকসহ দুই ট্রলার ঘাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ইজিবাইকসহ দুই ট্রলার ঘাট বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেল থেকে এগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভাইরাসের সংক্রমন ঠেকাতে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।পাশাপাশি বন্ধ করা হয়েছে মৈনট ও নারিশা ঘাট দিয়ে যাত্রী পারাপারসহ সকল কার্যক্রম। আমরা সব সিদ্ধান্তই নিচ্ছি জনগনের কথা বিবেচনা করে। সবার সম্মিলিত প্রয়াসা আর এ পরিস্থিতি মোকাবেলা করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *