শ্রীনগর থানায় মহা-পুলিশ পরিদর্শকের আকস্মিক পরিদর্শন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় বুধবার রাত ৮.০৫ ঘটিকায় বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি)  বাহারুল আলম বিপিএম আকস্মিকভাবে পরিদর্শনে আসেন। তাঁর এই সফরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব আনিছুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা খান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে মাননীয় আইজিপি মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে থানায় আগত সেবা প্রার্থীদের সেবা প্রদান পদ্ধতি—বিশেষত অনলাইন জিডি ও অন্যান্য নাগরিকসেবা কীভাবে প্রদান করা হয় সে বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শেষে, সময় রাত সাড়ে ৮ টায় মহা-পুলিশ পরিদর্শক জনাব বাহারুল আলম বিপিএম মহোদয় শ্রীনগর থানা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফর থানার সার্বিক সেবা উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *