ঢাকার দোহার উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাস্তব’ ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার বিলাসপুর খাজার বাজার গনি শিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাস্তবের নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম কর্মসূচি সমন্বয়কারী মো. আক্কাচ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন বাস্তবের সহকারী পরিচালক প্রতাপ কুমার রায়, আল মামুন, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার বাদশা মোল্লা, বিএনপি নেতা মোসারফ হোসেন, উপজেলা বাস্তবের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, দোহার শাখার ব্যবস্থাপক এসএম নূরে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাচ,গান,কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রবীণদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
