নবাবগঞ্জ ও দোহারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে।

সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে আগমন উপলক্ষে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ আয়োজন করা হয়ে থাকে। আগামী আগামী ৫ জুলাই শনিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।

শুক্রবার (২৭ জুলাই) দুপুর পৌনে ১টায় নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাড়ি রথখোলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। রথখোলা গিরিধারী মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিস্থিতির পরিবর্তন হলেও নবাবগঞ্জ ও দোহারের সনাতন ধর্মাবলম্বীদের কোন সমস্যা হবে না। এটা সম্প্রীতির এলাকা। আমি আপনাদের আশ্বস্ত করছি, কোন ভয়-শংঙ্কা রাখবেন না। আগে যেমন আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকবো।

সমাজপতি সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি ওয়াহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক সহ খন্দকার আবু হাসান সবুজ, তারক চন্দ্র সাহা, রনজিত কুমার মন্ডল, গৌর চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, সুকান্ত সরকার, সুনীল সরকার প্রমুখ।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় বলেন, কলাকোপায় প্রায় পাঁচশত বছর আগে থেকে রথযাত্রা উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠান উপভোগ করতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, অন্য ধর্মের লোকেরাও আসেন।

পরে বেলা আড়াইটায় রথে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পর ভক্ত-পূণ্যার্থীরা রথের রশি টেনে উৎসব শুরু করে।

এছাড়া উপজেলার বর্ধনপাড়া রসরাজ গোসাই’র আঙ্গিনা, চন্দ্রখোলা, গোবিন্দপুর, খলসি ও বান্দুরায় ভক্ত, পূণ্যার্থীরা রথের দঁড়ি টেনে রথযাত্রা উদযাপন করেন।

এদিকে, উপজেলার যন্ত্রাইল, চন্দ্রখোলা, বর্দ্ধনপাড়া, বান্দুরা এলাকায় রথযাত্রা অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত পূণ্যার্থীদের আগমন ঘটে।

অপরদিকে, বিকালে ঢাকার দোহারের আওলিয়াবাদ নামহট্ট সংঘের উদ্যোগে ও জয়পাড়াবাসীর উদ্যোগে পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়। ‍দুটো রথযাত্রায় ভক্ত-পূণ্যার্থীরা রশি টেনে জয়পাড়া জগৎবন্ধুর আঙিনায় রথ এসে শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *