নিজস্ব প্রতিবেদন: ২৫ ই জুন রোজ বুধবার আনুমানিক সকাল৬ টার সময় মোজাফফর ও তার ছেলে সাব্বির কাতার প্রবাসী ইমরান হোসেনের বাড়ি দখল করতে যায়। পুরুষ মানুষ বাড়িতে না থাকায় কাতার প্রবাসী ইমরান হোসেন সহধর্মিনী তাসলিমা আক্তার তাকে বাধা দিতে গেলে মোজাফফর হোসেন ও তার ছেলে তাসলিমা আক্তার কে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করে। এতে তার হাতে থাকা আইফোনটি ভেঙে যায়। স্থানীয়রা জানায়, ইমরান হোসেন ও মোজাফফর এর মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিভেদ চলছে যা আদালতে মামলায় চলমান। কিন্তু আজ ২৫ শে জুন ইমরান হোসেনের অনুপস্থিতে মোজাফফর হোসেন জমি দখল করতে গেলে এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়।
