দোহারে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় হত্যা মামলার সাদিকুল (৪২) ও সিয়াম (২০) নামে দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার মেঘুলা এলাকা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারিশা ইউনিয়নের মেঘুলা গ্রামের সিদ্দিক সারেং এর ছেলে সাদিকুল ও একই এলাকার রহিমের ছেলে সিয়াম।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) উপজেলার মেঘুলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল হক (৬৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র, ছুরি,চাপাতি ও শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নুরুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম ৫ জনের নাম উল্লেখ করে দোহার থানায় করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাসেলসহ ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এলাকা থেকে সাদিকুল ও সিয়ামকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম বলেন, হত্যায় জড়িত সাদিকুল ও সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার মূল প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *