ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু: উত্তপ্ত গরমে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা

বুধবার (১১ জুন) পীরগঞ্জ পৌরশহর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পীরগঞ্জ ছাত্রদলের আংশিক নেতাকর্মীরা এ সময় রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।

পীরগঞ্জ ছাত্রদলের এক নেতা বলেন, প্রচণ্ড গরমে পথচারীদের একটু স্বস্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *