মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে সুবর্ণা আক্তার (১৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় গৃহকর্তা আরিফসহ দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার (৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে। নিহত সুবর্ণা আক্তার ওই গ্রামের বেলুন বিক্রেতা হাসান মিয়ার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। নিহতের পৈতৃক বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।
অপরদিকে, আহত আরিফ হোসেনকে (২২) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী এক নারী আহত হন। স্থানীয়রা জানান, উপজেলার মধ্য চারিগ্রামের মো. হাসান মিয়ার বাড়িতে সকাল ৯ টার দিকে বেলুন ফুলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে গ্যাস তৈরি করছিল আরিফ। এ সময় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়ে রান্না ঘরে থাকা আরিফের স্ত্রী সুবর্ণা তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। এ সময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আরিফের স্ত্রী সুবর্ণাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফ (২২) গুরুতর আহত হওয়ার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে হাসানের প্রতিবেশী কাওছারের স্ত্রী জোস্না আক্তার (৩৩) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
