সিরাজদিখানে ঈদ আনন্দ মেলা উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আয়োজন করা হয়েছে ৮দিন ব্যপি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলার।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। রবিবার ৮ জুন বিকেলে কুসুমপুর জাগরণী সংসদ মাঠে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, সিরাজদিখানের ইউএনও শাহিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাহেদ আল মামুন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *