দোহারে বিস্ফোরক আইনে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:  দোহারে জুলাই অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের তিন আসামিকে আটকের পর আদালতে সোপর্দ করেছে দোহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীরের ভাই মো.জাহাঙ্গীর আলম (৫৯), মো.খোকন(৫২)। মঙ্গলবার রাতে উপজেলার সুতারপাড়া তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরন্নবী ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালিত হয়। অপরদিকে ভিন্ন অভিযানে আটক মাহমুদপুর চর বৈতা এলাকার মৃত মনুরুদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা ও সাবেক মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী (৬৮)।
দোহার থানা কর্তৃপক্ষ জানান, মামলা নম্বর: ০২,তারিখ: ২৫/০৮/২০২৪ ইং। ধারা- ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০৪, ১০৯, ১১৪, ৫০৬, ৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৬ ধারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *