আজ রূপের ২য় মৃ’ত্যুবা’র্ষিকী

নিজস্ব প্রতিবেদক :  ঢাকার দোহার উপজেলার চ্যানেল এস এর প্রতিনিধি ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ এর ছোট ছেলে কাজী রাইয়ান আহমেদ রূপ এর ২য় মৃত্যুবার্ষিকী আজ।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর প্যানকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ২৪ মে বুধবার আজকের এইদিনে সন্ধ্যা সারে ৬টায় মাত্র ৫বছর বয়সে মৃত্যুবরণ করে রূপ।
উল্লেখ্য, ১১ মাস বয়সে লিউকেমিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকার নর্দান মেডিকেল হাসপাতাল ও জাপান বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, অবস্থার অবনতি হলে রাজধানীর প্যানকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় রূপকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রূপ।
রূপের রূহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *