নবাবগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে আমেনা (২১) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আমেনা।

স্থানীয় সূত্রে জানা যায়, খানেপুর গ্রামের আব্দুল জলিলের বখাটে ছেলে সাগর দীর্ঘদিন ধরে আমেনাকে উত্যক্ত করে আসছিল। আমেনার সাথে তার সম্পর্ক আছে এরকম কথা এলাকার লোকের কাছে বলে বেড়াতো। গত পাঁচ দিন আগে সাগর আমেনার স্বজনদের কাছে জানায় আমেনার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। লোক মুখে এ কথা শুনে লজ্জা, ক্ষোভ ও দু:খ নিয়ে আত্মহত্যা করেছে আমেনা।
নবাবগঞ্জ থানার এস আই মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার ও এসআই মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমেনার লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমেনার মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় সাগর ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন।

নিহত আমেনা নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের আফসার উদ্দিনের মেয়ে। সে দোহার-নবাবগঞ্জ কলেজের ছাত্রী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *