নবাবগঞ্জে ৪০ ঊর্ধ্ব লিজেন্ড লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৪০ উর্ধ্ব লিজেন্ড লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বিলপল্লী সবুজ সংঘের মাঠে এ খেলার আয়োজন করা হয়। ৪০ ঊর্ধ্ব বয়সীদের খেলা দেখতে মাঠে হাজারো মানুষ ভিড় জমায়। বাজনার তালে তালে মাঝ বয়সীদের খেলা দেখে অনেকেই আনন্দ উপভোগ করেন।


খেলায় বেলায়েত একাদশ ও স্বাধীন একাদশ অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় সরাসরি ট্রাইব্রেকারে। এতে ৪-৫ গোলে স্বাধীন একাদশ বেলায়েত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিলপল্লী সবুজ সংঘের সভাপতি রাজিবুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়সালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ও স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন।
খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি গরু ও রানার্সআপ দলকে একটি ছাগল পুরস্কার দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *