কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন গনহত্যাকারীর বাংলাদেশে আর রাজনীতি করার কোন অধিকার নাই । দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও খুনি হাসিনা আর কোনদিন এই দেশে প্রবেশ করতে পারবে না। তাই আওয়ামী লীগের এই দেশে কোনদিন রাজনীতি করার সুযোগ পাবে না। তিনি আজ কলাতিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে ঈদ পূর্ণ মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন,এদেশে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। এতে কোন বাধা নিষেধ নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে একজন অতি নগণ্য আওয়ামী লীগের কর্মীও বিদেশে চিকিৎসার সুযোগ পেতো। আর চার বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। আল্লাহর মাইর দুনিয়ার বাইর।
তিনি এখন দেশান্তর। আমান উল্লাহ আমান বলেন,শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র -জনতাকে হত্যা করেছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ১৭ বছর অমানবিক নির্যাতন করেছে। এসব ঘটনায় তার যে কতবার ফাঁসি হবে তা বলে শেষ করা যাবে না। তিনি গর্ব করে বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তার দুইদিন পরেই তিনি ও তার চৌদ্দগুষ্টিসহ এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আগামীতে ঐক্যবদ্ধ থাকবেন। যেকোনো পরিস্থিতির মোকাবেলা করবেন।
ঢাকা- ২ আসন থেকে আগামীতে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন করবে। তাই তাকে আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ, দাউদ শিকদার, চান মিয়া, জাকির হোসেন, আব্দুস সালাম,ওমর ফারুকসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।
