দোহারে এতিমখানা ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইসলামাবাদ এলাকায় জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিমা রাহিম শিলার নিজস্ব অর্থায়নে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি ভুলু খালাসী, যুবদল নেতা আব্দুল হান্নান, মশিউর রহমান মাখন, জাহাঙ্গীর মোল্লা, দেলোয়ার, কাশেম কাজী, বিপ্লব মোড়ল, ঢাকা জেলা মহিলা দলনেত্রী স্বর্ণা, ইশিতা, শিলা, মুন্নী আক্তার, মিথিলা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *