সিংগাইরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরপুর থেকে আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম পুলিশের হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার(৬ মার্চ) রাত ৩ টার দিকে সিংগাইর থানা ও মিরপুর থানা পুলিশের যৌথ অভিযোনে ঢাকাস্থ মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত-মো.সায়েদুল ইসলাম উপজেলার সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার মৃত.রফিকুল ইসলাম পরানের পুত্র । উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ আদালতে ৪টি মামলা হয়।

এর মধ্যে সায়েদুল ইসলাম ঐ মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে সূত্রে জানা যায়। এদিকে মো.সায়েদুল ইসলাম আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ.নাজমুল হাসান বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *