মাতৃভাষা দিবসে ঢাকার দোহারে ম্যারাথন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে প্রথমবারের মতো ২২২ জন নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।   শুক্রবার সকাল ৬টা পনোরো মিনিট নাবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা থেকে দোহার উপজেলা কার্তিকপুর বাজার পর্যন্ত আট কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রান টুগেদার রিস টুগেদার এই শ্লোগানে  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করে সে টুগেদার নামে একটি সামাজিক সংগঠন। তারা বলেন সুস্থ্য থাকার জন্য হাটা যেমন প্রয়োজন , তেমনি মনকে ভালো রাখার জন্য ভালো পরিবেশে আসতে হবে।

প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে দেওয়া হয় প্রাইজমানি ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া বাকি অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় শান্তনামূলক পুরস্কার।

এর আগে দৌড়বিদদের দৌড়কে নির্বিঘ্নে করতে পুলিশ নবাবগঞ্জ টু কার্তিকপুর সড়কের গুরুত্বপূর্ণ   জায়গায় অবস্থান করে  স্বাস্থ্যসেবায় ছিল মেডিকেল টিম। এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। আর ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান অংশগ্রহণকারীরা।

সে টুগেদারের সভাপতি শাহিন হোসেন জনি,সাধারণ সম্পাদক আবু তাইম,সদস্য লিয়াকত হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানটির আয়োজন করেন সে টুগেদারের প্রধান উপদেষ্টা এম এ খান সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *