এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে । ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২০ ফেব্রুয়ারী বিকেল থেকেই সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার রাত ১০ টা থেকে ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সংগীত পরিবেশন করেন নুসরাত জাহান মৌ, ইলোরা জাহান পুস্পা ও অঞ্জয় পালসহ অনেকে । রাত ১২.০১ মিনিটে শ্রীনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন। এর পর একে একে শ্রদ্ধা জানান উপজেলার বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, অতিরিক্ত পুলিশ(শ্রীনগর সার্কেল) ও শ্রীনগর থানার ওসিসহ অফিসার বৃন্দ, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতি ,শ্রীনগর প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুত সমিতি , উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রীনগর ইউনিয়ন পরিষদসহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহণ করে ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ(শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান , শ্রীনগর থানার অফিসার ইনচার্জ, মোঃ শাকিল আহম্মেদ,মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ ইউনুস, উপজেলা বিএন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মমিন আলী, সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,মুন্সীগন্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আবু নাসের খান লিমন, হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, ফায়ার সার্ভিস ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন।
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির পক্ষে আরো উপস্থিত ছিলেন ,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ইসলাম তাহমিদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ মিঠু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল ইসলাম স্বপন, সদস্য মোঃ তাইজুল ইসলাম বিদ্যুৎ
