শ্রীনগরে বিএনপির প্রধান কার্যালয়ে সাটারে জয়বাংলা স্লোগান, প্রতিবাদ বিএনপির

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাটারে ‘জয় বাংলা’ শেখ হাসিনা আসবে ফিরে স্লোগান লেখা হয়েছে। স্থানীয়রা বলছেন, শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে এসব লেখা হয়েছে। রোববার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। তবে কারা এসব লিখেছে দেখেনি কেউ।
এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি  সিরাজ তালুকদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাটাভোগ ইউনিয়নের শ্রীনগর ফেরীঘাটে অবস্থিত ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়সহ আশপাশের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাটারে সাটারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেখ হাসিনা আবার আসছে’, ‘শেখ হাসিনা ফিরে আসবে’ ইত্যাদি নানা ধরনের স্লোগান লেখা হয়েছে। পাটাভোগ বিএনপির প্রধান কার্যালয়সহ আশপাশের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সাটারে কালো কালিতে এসব লেখা হয়।
এ ব্যাপারে পাটাভোগ  ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ তালুকদার বলেন, যারা এদেশ থেকে বিতারিত হয়েছে দুঃসাশন করে পালিয়ে গেছে,আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আধারে গোপনে এটি লিখে গেছে,আমরা এর তীব্র নিন্দা জানাই।
শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা
শাকিল আহম্মেদ বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত  করা হয়েছে,আরো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *