কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে এক ব্যক্তিকে ৫০হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এর নেতৃত্বে সোমবার বিকেলে মডেল থানার হযরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজ সংলগ্ন ইটাভাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত আইন ২০২৩) ১৫ ধারা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন এবং জনভোগান্তি সৃষ্টির অপরাধে মোঃ মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই অভিযান পরিচালনা করার সময় ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে আর ভবিষ্যতে লিপ্ত হবেন না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *