নবাবগঞ্জে বর্ণমালা বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ

আব্দুর রা‌হিমঃ নবাবগঞ্জ উপজেলায় বর্ণমালা বিদ্যালয়ের ইটভাটার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারি ) বিকেলে মাঝিরকান্দা সংলগ্ন চানলাই ইটভাটায় মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজ  অর্থায়নে বিকাশ লিমিটেডের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় চানলাই  ইটভাটায় সুবিধা বঞ্চিত শতাধিক  শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্রসহ  শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি,সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার নজরুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, বিকাশ লিমিটেডের টেরিটরি কর্মকর্তা   শাহরিয়ার সজল, বিকাশ লিমিটেডের ম্যানেজার আবু বক্কর রন্টি ,  মু.তারেক রাজীব,দোহার-নবাবগঞ্জ  উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *