ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি হলেন নবাবগঞ্জের মো. সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত কমিটিতে মো. সালাহউদ্দিনকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেয়া হয়৷

মো. সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ৷ তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি ৷ ঢাকা মহানগর উত্তর শাখা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন । রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন সালাহউদ্দিন। অবশেষে কেন্দ্রীয় ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলেন ৷

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের বাসিন্দা।

মো. সালাহউদ্দিন বলেন, নিজের জন্য নয়, রাজনীতি করি জনগণের জন্য। জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। যতদিন রাজনীতি করবো ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাব ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *