সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা চত্বর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনসহ উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ.আব্দুল ছালেক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
