এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরসহ ৩জনকে পিটিয়ে আহত করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার তন্তর ইউনিয়নের সোন্দারদিয়া গ্রামে বাড়ীঘর ভাংচুরসহ এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে আহত শহিদুল ইসলাম বাদী হয়ে হামলাকারী শাহিন মাদবরসহ ৮জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ শহিদুল ইসলামের সাথে তার ভাই,বোন, ভগ্নিপতি ও ভাগিনাদের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত বুধবার রাতে শাহিন মাদবরের নেতৃত্বে রাহাদ,দিপু,সেলিম মাদবর,
জাহানারা,মুন্না, রোজিনা ও জিয়াসমিনগং লাঠিশোঠা নিয়ে শহিদুলের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং শহিদুলসহ তার স্ত্রী সালমা বেগম ও চাচাতো ভাই সাহাবুদ্দিনকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে। এসময় ঘরের আলমারীতে থাকা নগদ টাকা নিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই তারেক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
